প্রাচীন দুর্গামন্দির ১৮৯০ সালের পরে ছাচিলাপুর গ্রামের শাহপাড়ার কিছু গণ্যমান্য ব্যক্তির সহায়তায় দুর্গামন্দিরটি নির্মাণ করা হয়। সে সময় শুধু হিন্দু জমিদার বাড়িতেই মন্দির থাকত। তাই সাধারণ মানুষের পূজার সুবিধার্থে এ দুর্গামন্দিরটি নির্মিত হয়। পুরো শ্রীপুর উপজেলায় বর্তমানে এটিই সবচেয়ে প্রাচীন মন্দির। শত বছরের অনেক মন্দির ধ্বংস হয়ে গেলেও এ মন্দিরটি এখনো বহাল তবিয়তে টিকে আছে।
অবস্থান: মাগুরা শহর থেকে ২৫ কি.মি. উত্তরে শ্রীপুর উপজেলার হাট ছাচিলাপুর গ্রাম। এ গ্রামে রয়েছে শত বছরের প্রাচীন দুর্গামন্দির।

প্রাচীন দুর্গামন্দির ছাচিলাপুর শ্রীপুর মাগুরা। ১৩/০২/২০২০