শত বছরের গ্রামবাংলা ঐতিহ্যবাহী মেলা বড়রিয়া গ্রামে ২০২০!

ঘোড়া
মাটির তৈরি
জামাইদের জন্য মাছের বাজার
মিষ্টি বড়রিয়া মেলা ২০২০
মাটির তৈরি হারি পাতিল বড়রিয়া মেলা মহম্মদপুর মাগুরা ২০২০।

মাগুরার মহম্মদপুরে শত বছরের মেলা ও গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বালিদিয়া ইউনিয়নের বড়রিয়া গ্রামে শুক্রবার বিকেলে ঐতিহ্যবাহী এ মেলা ও ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দক্ষিণ-পশ্চিম অঞ্চলের সর্ববৃহত্ এ মেলা ও ঘোড়দৌড় প্রতিযোগিতা প্রতি বছর বাংলা পৌষ মাসের ২৮ তারিখে বসে থাকে।

খুলনা বিভাগের সর্ববৃহত্ এ মেলাকে ঘিরে উত্সব আমেজে মেতে ওঠে এলাকার প্রায় ৫০টি গ্রামের সকল বয়াসের মানুষ। এ মেলায় মাছ-মাংশ, মিষ্টির দোকানসহ ফার্ণিচার, বাঁশ, বেত ও মৃত্ শিল্পিদের তৈরী নানা রকম খেলনা ও প্রসাধনীর স্টল বসেছে প্রায় তিন বর্গ কিলোমিটার এলাকা জুড়ে। ১০০ বছরের ঐতিহ্যবাহী মেলার মূল আকর্ষণ ঘোড়দৌড় প্রতিযোগিতা, নাগরদোলা, পুতুল নাচ, যাদু ও কমিডিয়ান শিল্পিদের উপস্থিতি। তবে শিশু-কিশোর, ছেলে-বুড়ো, নারীসহ সব শ্রেণি পেশার মানুষের একটাই উদ্দেশ্য গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা উপভোগ করা। তাই দূরদূরান্ত থেকে আসা নানা শ্রেণিপেশার মানুষ মাঠের মধ্যে রাস্তার পাশে এক কাতারে সামিল হয়েছে দুচোখ ভরে ঐতিহ্যবাহী সেই ঘোড়দৌড় প্রতিযোগিতা উপভোগ করবে বলে।

প্রতিযোগিতায় অংশ গ্রহণের জন্য দেশের বিভিন্ন জেলা থেকে ১৩ টি ঘোড়া আনা হয়। দুপুর ২ ঘটিকার সময় ঘোড়দৌড় প্রতিযোগিতা শুরুর আগমুহূর্তে ঘোড়ার মালিক, ফকির ও ছোয়ার (জকি) ঘোড়াকে তার পথপরিক্রমা দেখাতে ব্যাস্ত। এরপর শুরু হয় কাক্সিখত সেই ঘোড়দৌড় প্রতিযোগিতা। শীতের বিকালে মিস্টি রোদে অন্যরকম এক আনন্দ উৎসবে মেতে ওঠে লাখও দর্শক।

চুড়ান্ত প্রতিযোগিতায় মাগুরার মাইজপাড়ার আকতার সরদারের ঘোড়া প্রথম, ধলহরা গ্রামের হারুনের ঘোড়া দ্বিতীয়, ও নাওভাঙ্গার কাজী হাবিবারের ঘোড়া তৃতীয় হয়। মেলা কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান খাঁন জাহাঙ্গীর আলম বাচ্চু বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started