বরেন্দ্র গবেষণা জাদুঘর রাজশাহী শহরে স্থাপিত বাংলাদেশের প্রথম জাদুঘর। এটি প্রত্ন সংগ্রহে সমৃদ্ধ। এই প্রত্ন সংগ্রহশালাটি ১৯১৩ খ্রিস্টাব্দে ব্যক্তিগত উদ্যোগে স্থাপিত। প্রত্নতত্ত্ব সংগ্রহের দিক থেকে এটি দক্ষিণ এশিয়ার অন্যতম জাদুঘরগুলোর মধ্যে একটি। রাজশাহী শহরে এর অবস্থান।
১৯১০ সালে বাংলার পুরনো ঐতিহ্য ও নিদর্শন সংগ্রহ ও সংরক্ষণের জন্য বরেন্দ্র অনুসন্ধান সমিতি গঠন করা হয়। এ সমিতি রাজশাহীর বিভিন্ন স্থানে অনুসন্ধান চালিয়ে ৩২টি নিদর্শন খুঁজে পায়। একপর্যায়ে নাটোরের দিঘাপাতিয়ার জমিদার শরত্কুমার রায়ের দান করা জমিতে জাদুঘর নির্মাণের কাজ শুরু হয়।
কাজ শেষ হয় ১৯১৩ সালে। বাংলার তৎকালীন গভর্নর কারমাইকেল জাদুঘরটি উদ্বোধন করেন।
জাদুঘরটি প্রতিষ্ঠায় অন্য যাঁদের অবদান আছে, তাঁরা হলেনআইনজীবী অক্ষয় কুমার মৈত্রেয়, রাজশাহী কলেজিয়েট স্কুলের শিক্ষক রামপ্রসাদ চন্দ।
শত বছর পেরোনো এই জাদুঘরের ইতিহাস, ঐতিহ্য আর স্থাপত্যশিল্পের নিদর্শনগুলোর মধ্যে আছেপাথরের মূর্তি, বুদ্ধমূর্তি, ভৈরবের মাথা, গঙ্গামূর্তি। আরো আছেপুরনো রৌপ্যমুদ্রা, স্বর্ণমুদ্রাসহ হাজারো পুঁথি।
১৯৬৪ সালে জাদুঘরটি বন্ধ হওয়ার উপক্রম হলে রাজশাহী বিশ্ববিদ্যালয় এর পরিচালনার দায়িত্ব নেয়।





বরেন্দ্র জাদুঘর বাংলাদেশের প্রথম জাদুঘর রাজশাহী।