বিনোদপুর বসন্ত কুমার বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় !!

নবগঙ্গা নদীর তীরে মনোরম পরিবেশে মহম্মদপুর এর মাঝামাঝি স্থানে বিনোদপুর বসন্ত কুমার বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়। ৯ একর জমির উপর ৪ কক্ষ বিশিষ্ট একতলা প্রসাশনিক ভবন। যেখানে রয়েছে মাগুরার সবচেয়ে বড় শিক্ষক মিলনায়তন,১০ করে কক্ষ বিশিষ্ট ২টি দ্বিতল ভবন, মসজিদ, মন্দির, ২টি খেলার মাঠ, পুকুর এবং দোকান হিসাবে ভাড়া দেওয়া ১৬ টি ঘর নিয়ে বর্তমান (২০১৬) বিদ্যালয়টি অবস্থিত।

বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ছিলেন নরেশ চন্দ্র চ্যাটার্জী।

যশোর জেলার অন্তর্গত কেশবপুর উপজেলার বিদ্যানন্দকাঠি গ্রামের প্রখ্যাত বসু পরিবারের সন্তান ও মাগুরা বারের বিশিষ্ট আইনজীবি বসন্তবাবু স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গের সহযোগিতায় ১৯০৪ খৃষ্টাব্দে এম. ই স্কুল হিসাবে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন।

তাঁর সহযোগিদের মধ্যে আলোকদিয়ার পীর সৈয়দ মোয়াজ্জেম হোসেন, সৈয়দ আবদুল মজিদ, মরহুম মুকতার আলী সরদার, অম্বিকা চরণ পাল, কেদার নাথ ঘোষ, জগবন্ধু দত্ত, যাদব চন্দ্র সাহা, প্রিয়নাথ মুখার্জী, বরদাকান্তি সরকার প্রমুখ উল্লেখযোগ্য।

বিদ্যালয়টি ১৯১১ সালেকলিকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক উচ্চ ইংরেজী (এইচ, ই) স্কুল হিসাবে স্থায়ী স্বীকৃতি লাভ করে। বিদ্যালয়টির জন্মলগ্নে জমি দাতা হিসেবে অন্যানের মধ্যে মরহুম মুকতার আলী সরদার অন্যতম। বিদ্যালয়টি প্রথমে বসন্ত বাবুর নামে হয়নি। তাঁর মৃত্যূর পর তার অবদানের স্বীকৃতি স্বরূপ তাঁর নামে নামকরণ করা হয়। বিদ্যালয়টি এই এলাকার বিদ্যার্থীদের জ্ঞানলাভের একটি প্রাচীন ঐতিহ্যবাহী আদর্শ বিদ্যাপীঠ।

বিনোদপুর বসন্ত কুমার বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় !!

বিনোদপুর বসন্ত কুমার বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় !!

বিনোদপুর বসন্ত কুমার বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় !!

বিনোদপুর বসন্ত কুমার বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় !!
বিনোদপুর বসন্ত কুমার বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় !!

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started